বাসন্তী দোল
নবকুমার ভট্টাচার্য
'বাসন্তী' শব্দের অর্থ হল বাংলার সংস্কৃতিতে বসন্তের আরাধনা। আর বসন্ত মানেই রঙের উৎসব। শুধু এই বাংলাতেই নয়, সারা ভারতবর্ষ জুড়ে শীত শেষে ঋতুরঙ্গে মেতে ওঠে মানুষ। এই উৎসবের আয়োজন কিন্তু এক এক জায়গায় এক এক রকম। পৌরাণিক কাল থেকে বাদশাহী আমল, বৃন্দাবন থেকে শান্তিনিকেতন- বাসন্তী দোলের নানা জানা, না-জানা ছবি ফুটে উঠেছে এই গ্রন্থে। দোলে আমাদের আমোদ ও বিনোদনের রূপটিই প্রথমে দৃষ্টি আকর্ষণ করলেও বসন্তোৎসবকে মৃদু এবং ঋদ্ধ করার জন্য কৃষ্ণের দোললীলার এই প্রচেষ্টা। সবশেষে শ্রীচৈতন্যের প্রভাবেই দোল আজ জাতীয় উৎসবে রূপান্তরিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি