বিবেকানন্দের মহাপ্রয়াণে রবীন্দ্রনাথের কবিতা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জগদীশ ভট্টাচার্য

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বিবেকানন্দের মহাপ্রয়াণে রবীন্দ্রনাথের কবিতা 

জগদীশ ভট্টাচার্য 

একটিমাত্র কবিতাকে অবলম্বন করে লেখা এ বই শুধু রবীন্দ্রনাথ-বিবেকানন্দ সম্পর্কের উন্মোচনমাত্র নয়, এখানে রয়েছে বিবেকানন্দ ও নিবেদিতার অন্তরঙ্গ হাদয়সম্পর্কের প্রচ্ছন্ন ইতিবৃত্তও।

রবীন্দ্রনাথের 'অত চুপি চুপি কেন কথা কও/ওগো মরণ, হে মোর মরণ'--মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের এই কবিতাটির অ-দ্বিতীয় বিশেষত্ব কী? গ্রন্থকারের ভাষায় : 'মৃত্যুর মধ্য দিয়ে বরবধূর মিলনের কথা রবীন্দ্রনাথ বহুবার বলেছেন', 'কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে  শিব-উমার মিলনের কথা' রবীন্দ্রনাথ এই কবিতাটিতেই প্রথম বললেন! 

১৩০৯-এর ভাদ্রে রবীন্দ্র-সম্পাদিত নবপর্যায় 'বঙ্গদর্শন' পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হওয়ার সন্নিহিত সময়ে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে কোনো প্রিয়জনের মৃত্যু ঘটেনি; কিন্তু এর মাত্র দু'মাস আগে আষাঢ়ে বিবেকানন্দ প্রয়াত হয়েছেন গোধূলিসন্ধ্যায়--এই কবিতাটিতেও মৃত্যুর আবির্ভাব হয়েছে 'সন্ধ্যাবেলায়' : 'যবে ফিরে আসে গোঠে গাভীদল/সারা দিনমান মাঠে ভ্রমিয়া' অর্থাৎ গোধূলিলগ্নে। 

এই বইয়ের প্রতিপাদ্য : 'কবি রবীন্দ্রনাথের মনোভূমিতে বিবেকানন্দ ও নিবেদিতার আত্মিক সম্পর্কের যে-রূপটি পরিস্ফুট হয়ে উঠেছে তার প্রতীক হল তপস্বিনী উমা আর বীরেশ্বর শিবের দিব্যমিলন। বিবেকানন্দের মহাপ্রয়াণে নিবেদিতার চিত্তে যে-দুঃসহ শোকের উদয় হয়েছিল' সেই শোকই এই কবিতাটির 'বিষয়ালম্বন'।

এই গ্রন্থ দুটি কারণে রবীন্দ্র-সমালোচনার ক্ষেত্রে ব্যতিক্রমী। 

১) রবীন্দ্রনাথের একটিমাত্র কবিতার অন্ধিসন্ধি বিশ্লেষণ করে গোটা একটি বই এখনও এই একটিই। আর,

২) বিবেকানন্দ-নিবেদিতার সম্পর্ককে প্রাতিষ্ঠানিক ভক্তের দৃষ্টিতে বলা হয়, পিতা আর কন্যার সম্পর্ক : কিন্তু মাত্র চার বছরের বড়ো-ছোটো পুরুষ আর নারীর সম্পর্কের বহুমাত্রিক জটিলতাকে এই বই পিতা-কন্যা সম্পর্কের আরোপিত এবং নিরাপদ ছকে ফেলে দেখতে রাজি হয়নি; উল্টো দিকে যারা সব কিছুকেই মাংসে টেনে নামিয়ে এনে অন্য-এক সরলীকরণের ফাঁদে আমাদের ফেলে দেবার চেষ্টা করে--এই বই সেই যথাস্থিতবাদীদের থেকেও নিজের অভিজাত দূরত্ব রক্ষা করেছে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি