বিৰি আনারো : একটি কোম্পানি আমলের কিস্যা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রন্তিদেব সেনগুপ্ত

মূল্য
₹266.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বিৰি আনারো : একটি কোম্পানি আমলের কিস্যা 

রন্তিদেব সেনগুপ্ত 

পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাবের পতনের পর কেটে গেছে তিনটি দশক। মুর্শিদাবাদের প্রাসাদ-নগরী আজ ম্লান, আর ভাগীরথীর তীরে নব্য যৌবনা কলকাতার আকাশজুড়ে উড়ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয়কেতন। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক উত্তাল সময়- যেখানে একদিকে কোম্পানি বাহাদুরের ক্রমবর্ধমান আধিপত্য, আর অন্যদিকে নব্য ধনিক বাঙালি বাবুদের ঐশ্বর্যের উন্মাদনা। 

শোভাবাজারের নবকৃষ্ণ চৌধুরী আর হাটখোলার চূড়ামণি দত্ত তখন আভিজাত্যের লড়াইয়ে মত্ত। কিন্তু ইতিহাসের এই জটিল আবর্তে হঠাৎই সুর কেটে দিলেন চূড়ামণির পুত্র কালীপ্রসাদ। সমাজ, আভিজাত্য আর পারিবারিক কৌলীন্যের মায়া তুচ্ছ করে তিনি প্রেমে পড়লেন এক রহস্যময়ী নর্তকীর- বিবি আনারো। 

বেলেঘাটার নির্জন বাগানবাড়িতে শুরু হলো এক নিষিদ্ধ সহবাস। আভিজাত্যের অন্দরমহল থেকে বাজারের নোনা গলি- সর্বত্র ছড়িয়ে পড়ল সেই রসালো চর্চা। কিন্তু এটা কি নিছকই এক বোহেমিয়ান প্রেম, নাকি ক্ষমতার পালাবদলের ইতিহাসে এক নিঃশব্দ বিদ্রোহ। 

কোম্পানি আমলের সেই আদিম কলকাতা, বাবু সংস্কৃতির জৌলুস আর এক বেদনাবিধুর ভালোবাসার আখ্যান নিয়ে- 'বিবি আনারো'। ইতিহাসের ধুলোমাখা পাতায় এক অজানিত প্রেমের দস্তাবেজ। 

লেখক পরিচিতি : 

রন্তিদেব সেনগুপ্ত — পেশায় সাংবাদিক। সাংবাদিকতায় অভিজ্ঞতা দীর্ঘ চার দশকের। পেশাসূত্রে দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। পেয়েছেন বেশ কিছু পুরস্কারও। সেইসঙ্গে নিয়মিত সাহিত্যচর্চা করেছেন। বেশ- কিছু পত্র পত্রিকায় তাঁর লেখা গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে। 

এ পর্যন্ত তাঁর প্রকাশিত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য জাহাঙ্গিরনামা, ইশকনামা, কৃষ্ণানন্দ নিন্দ আগমবাগীশ, সেই সব আলোছায়া, জল, নেই কেন সেই পাখি, ইনকিলাব জিন্দাবাদ এবং লাল নীল মানুষেরা।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি