বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে (১ম ও ২য় খন্ড) : রবীন্দ্রসংগীতে বিজ্ঞানভাবনা
ড. পিয়াসী রায়
রবীন্দ্র প্রতিভার স্ফুরণ পলকাটা হীরের দ্যুতির মতো বিচিত্রকৌণিক। রবীন্দ্রাগ্রহীরা জানেন তিনি শুধু কবি, গীতিকার বা সাহিত্যিক নন। তিনি নাট্যকার, শিল্পী, চিন্তক ও কর্মী। তাঁর চিন্তার জগতে যেমন ছিল দর্শন, রাজনীতি-সমাজ-স্বাদেশিকতা-ভাষা তেমনি ছিল বিজ্ঞানচেতনা। পরিণত বয়সে সাধারণকে বিজ্ঞান সচেতন করার তাগিদে তিনি লিখেছিলেন 'বিশ্বপরিচয়' বইটি। বিজ্ঞান চেতনা তাঁর সংগীতের অন্যতম বিষয় যা নিয়ে রবীন্দ্রচর্চার প্রয়োজন ফুরায়নি। দুটি খন্ডে বিভক্ত এই বইটিতে লেখিকা পিয়াসী রায় রবীন্দ্রগানের বাণীর বিশ্লেষণ করে বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু বিষয়ের প্রকাশ সম্পর্কে মানুষকে অবহিত করায় সচেষ্ট।
----------
আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্য দিয়ে তাঁর বিজ্ঞান চেতনার যে বিস্তার দেখেছি প্রথম খণ্ডে তারই শাখা প্রশাখার বিস্তার লাভ করেছে এই দ্বিতীয় খণ্ডে। এখানে তাঁর এমন কিছু গান সম্পর্কে আলোচনা করা হবে যা আমাদের সামাজিক সমস্যার সমাধানের পথ দেখায় আজও। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে যে তিনি যত্নবান ছিলেন শুধু তাই নয় এই সম্পর্কে আগত অনাহত সমস্যার কথা তৎকালীন সময়ে বসে অনুধাবন করে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধানের পথ দেখান যেখানে সঙ্গী থাকেন তাঁর লেখনী, তাঁর গান, নাটকের থিম, নাটকের গান। এই সকল দিকেই একটু উঁকি মেরে দেখব আমরা এই গ্রন্থে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি