রচনা সংগ্রহ প্রথম খণ্ড : সুনীতিকুমার পাঠক

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Suniti Kumar Pathak

মূল্য
₹1,000.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রচনা সংগ্রহ প্রথম খণ্ড 

সুনীতিকুমার পাঠক 

সংকলিত প্রবন্ধগুলি বিবিধ বিষয়ের উপর বিভিন্ন কালখণ্ডে ও উপলক্ষে লেখা। তাই প্রসঙ্গ বা বক্তব্য বিন্যাসে পুনরাবৃত্তি স্বাভাবিক। ভারতবিদ্যার উপর লেখাগুলি সুখপাঠ্য। বিষয় গরিমার বিবেচনায় সেগুলি সংক্ষিপ্ত মনে হতে পারে। তবে পাঠকালে ও নিশ্চিতভাবে পাঠান্তে বিষয়গত ধারণা বেশ স্পষ্ট হয়ে ওঠে। বাংলা, বাঙালি, ভারত, এশিয়া, বুদ্ধদেব, বৌদ্ধবিদ্যা, তিব্বত, তিব্বতি, ভোট-সংস্কৃতি, মনীষীদের অবদান, জন-জাতি, গোষ্ঠী, বাউলতত্ত্ব, পালি, বই পর্যালোচনা ও জাতক কাহিনি বিষয়ে লেখাগুলি গ্রন্থের মর্যাদা ও মাধুর্য বৃদ্ধি করেছে। পড়তে পড়তে প্রবন্ধগুলির পরতে পরতে সহজ কথা তীক্ষ্ণ যুক্তিস্নাত হয়ে মনে দাগ কাটে। ভারতীয়ত্ব আতসকাঁচ নিয়ে খুঁজে দেখতে হয় না। বহু বর্ণময় জীবনগাথার স্রোতঃপথ ধরে আমরা পা তুলি আর পা ফেলি। বর্ণাঢ্য চলিষ্ণুতার অপর নাম বুঝি ভারততত্ত্ব, যার প্রতিশব্দ হতে পারে বিশ্ববোধ বা মানবতা!

আচার্য সুনীতিকুমার পাঠকের সুদীর্ঘ জীবনযাপন ও সুনিবিড় পাঠ-অভিজ্ঞতা সহজতার পথ বেয়ে প্রবন্ধমালায় উঠে এসেছে।

অধ্যাপক সুনীতিকুমার পাঠক, স্বদেশে এবং বিদেশে বৌদ্ধবিদ্যাচর্চায় পরিচিত এবং শ্রদ্ধেয় একটি নাম। শুধু বৌদ্ধবিদ্যাচর্চাই বা বলি কেন, প্রাচীন ভারতের বহুসাধনালব্ধ বহুশতাব্দীর যে অতীত জ্ঞান তা তাঁর করতলে আমলকীবৎ। ভারতের রাষ্ট্রপতি পুরস্কারসহ বহু সম্মানে তিনি ভূষিত হয়েছেন। মহাবোধি সোসাইটি তাঁকে ভাণক এবং মঞ্জুশ্রী সম্মানে সম্মানিত করেছেন, এশিয়াটিক সোসাইটি থেকে তিনি পেয়েছেন এস. সি. চক্রবর্তী পদক। এই বিরল জ্ঞানতপস্বী বিশ্বভারতীর ইন্দো-তিব্বতীয় বিভাগের প্রাক্তন অধ্যাপক। ভারততত্ত্ব, সংস্কৃত, পালি-প্রাকৃতসহ আরও অনেক ভারতীয় ভাষার অধিকারী তিনি। বহুভাষাবিদ্‌ এই জ্ঞানতপস্বীর শিক্ষকভাগ্য ঈর্ষণীয়! হরপ্রসাদ শাস্ত্রী, সাতকড়ি মুখোপাধ্যায়, তান য়ুন সান, ভেরিয়ার এল্যুইন, সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমুখ ছিলেন সুনীতিবাবুর প্রত্যক্ষ মাস্টারমশায়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি