বনী
বুদ্ধদেব গুহ
"...এই যে গরম পড়েছে হঠাৎ, তার মানেই হচ্ছে এই যে আজ-কালের মধ্যে বৃষ্টি হবে। এই বৃষ্টি হচ্ছে গ্রীষ্মের পাইলট-কার। এরই পেছন পেছন বসন্তের বিচিত্রবর্ণ ঝরা-ফুল আর ঝরা-পাতার গালচের ওপর দিয়ে তার অগণ্য জ্বালামুখী অশ্বারোহী ঘোড়ার মিছিল করে গ্রীষ্ম আসবে তার দাবদাহ নিয়ে।
তবে বনকে সব ঋতুতেই সুন্দর দেখি আমি। বিভিন্ন ঋতুতে তার রূপ বিভিন্ন। সুন্দরী কোনও মেয়েকে প্রতিদিন একই পোশাকে কারই বা ভাল লাগে! ক্ষণে ক্ষণে সে বাস বদলাবে, বেশ বদলাবে, একবার এলো-খোঁপা অন্যবার দু-বেণী, আবার শ্রাবণের মেঘের মতো সুগন্ধি খোলা চুল, কখনও বা..."
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি