বৃত্ত
বর্ণা কুণ্ডু
প্রচ্ছদ - তৌসিফ হক
পৃষ্ঠা সংখ্যা - ২৪০
'বৃত্ত' উপন্যাসটি ভালোবাসার জয়গাথা। তাই শুরু থেকে শেষ, জীবনরসেই জারিত হয়েছে উপন্যাসটির এক একটি চরিত্র। মূলত তিন প্রজন্মের জীবন নামের ব্যালান্স শিট-টাকে মেলানোর খতিয়ানই এই 'বৃত্ত' উপন্যাস। শুধু কাহিনির পটবিন্যাসে উপন্যাসটির চরিত্রগুলো কখনও আবর্তিত হয়েছে ইংল্যান্ডে, কখনও কলকাতায়, কখনও-বা ঘাটশিলায়।
'জীবন' বলতে সব স্তরের মানুষের জীবনের কথাই বুনেছে 'বৃত্ত'। সেই জীবনে একদিকে যেমন রয়েছে প্রতিদিনের চাওয়া-পাওয়া, লোভ, নীচতা; আবার তার ঠিক উলটো পিঠে সেই জীবনেই এসে মিশেছে নিখাদ প্রেম।
চিরায়ত সেই প্রেমকে জিতিয়ে দিতে উপন্যাসের চরিত্রগুলো তাই কখনও ব্যক্তিস্বার্থে, কখনও-বা ত্যাগে, তিতিক্ষায় নিজেদের বারংবার ভেঙেছে, আবার ভাঙনের মুখে অস্তিত্বের শেষতম খড়কুটোকে আঁকড়ে নিজেদের আগলেছে, ভাঙা জীবনটাকে আবার গড়ে নিয়েছে পরম মমতায়। অনুভূতির নানান রংমিলান্তি খেলায় জীবনের সামনে অনাবিলভাবে শুধু জীবন-ই এসে দাঁড়িয়েছে এই 'বৃত্ত' উপন্যাসে। তাই মনের এই সূক্ষ্মাতিসূক্ষ্ম খণ্ডিত মুখগুলোই উপন্যাসটির এক একটা অক্ষর, এক একটা শব্দ। এই শব্দগুলোই উপন্যাসটির পাতায় পাতায় একে একে হয়ে উঠেছে নানা রং-এর সুতো। আর, সেই সুতো দিয়েই নিপুণভাবে বোনা হয়েছে 'জীবন' নামের উন্ন চাদরটি যা পাঠককে 'ওম' দেয়, 'জীবন' শব্দটির প্রতি কিছুতেই হতাশ হতে দেয় না।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি