চলচ্চিত্র আজীবন
তপন সিংহ
''আইডিয়াল' বা আদর্শ ছবির যে উপমান অবলম্বন করেই তপন সিংহের চিত্রনির্মাণ পেশা গ্রহণ, সেই উপমান তৈরি হতে শুরু হয় কলকাতায় ব্রিটিশ ও হলিউডের ছবি দেখেই যার জোগান তখন নিয়মিত ও সুপ্রচুর। তখন ছবি দেখতে গিয়ে তপনবাবু 'কখনও মেট্রো কখনও লাইটহাউসে প্রায়ই' দেখতে পান 'একটি লম্বা লোক দাঁড়িয়ে আছে টিকিটের লাইনে। পরে জেনেছিলাম তাঁর নাম সত্যজিৎ রায়।' তপনবাবু আজীবন চলচ্চিত্রে অভিনয়কে একটা বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন। তাই একেবারে প্রথমে স্বভাবতই অভিনেতা অভিনেত্রীদের পরিচয়েই ছবির পরিচয় ধরেছেন। তারপর চিনেছেন পরিচালকদের। তার মধ্যেও, প্রায় শুরুতেই বেছে নিয়েছেন দুজনকে জন ফোর্ড (১৮৯৪-১৯৭৩) ও উইলিয়ম ওয়াইলার (১৯০২-১৯৮১)। ১৯৫০ সালে তপনবাবু যখন লন্ডনে পাইনউড স্টুডিওতে 'অবসার্ভার', তখনই ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে ইয়োরোপীয় চলচ্চিত্রের প্রথম ধাক্কায় অভিভূত এক হলিউডবিদ্বেষী যখন তাঁকে জিজ্ঞাসা করেন, 'কোন পরিচালকের ছবি আপনার ভালো লাগে?'- 'অকপটে বলেছিলাম, ফোর্ড আর ওয়াইলার। শুনে নাক সিঁটকে ছিলেন।'
হলিউডের অন্য পরিচালকদের নাম ঘুরে ফিরে এলেও তপনবাবুর লেখায় ও সাক্ষাৎকারে এই দুটি নামই বারবার বীজমন্ত্রের মতো উচ্চারিত হয়েছে।.....'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি