চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু
ঋত্বিককুমার ঘটক
ঋত্বিকের এই ছোটো ছোটো লেখাগুলোতে চোখ বোলালেই বোঝা যায় যে এগুলি কোনো শিল্পীর অবসর বিনোদনের ফসল নয়, বরং চিন্তাপ্রণালীর সুচিন্তিত এক অবিশ্বাস্য বিচ্ছুরণ। মাত্র আটটি পূর্ণ-দৈর্ঘ্যের চিত্র ও কয়েকটি ছোটো অসমাপ্ত চিত্র নিয়ে ঋত্বিক অমরতার সঙ্গে স্থায়ী চুক্তিতে লিপ্ত হয়েছেন ঠিকই, কিন্তু এই রচনাসমূহ প্রমাণ করে চলচ্চিত্রতত্ত্বেও তাঁর অগ্রগামী ভূমিকা মোটেই উপেক্ষণীয় নয়। আধুনিকতা ও ঐতিহ্যের যুগল সম্মিলনে ঋত্বিক চলিচ্চত্র ভাবনার যে যে পরিসর নির্মাণ করেছেন তা আজ চলচ্চিত্রের গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের কাছে তীর্থভ্রমণের মতন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি