চন্দ্রকণা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Chandranath Basu

মূল্য
₹375.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
চন্দ্রকণা 

চন্দ্রনাথ বসু 

উনিশ ও বিশ শতকের সন্ধিক্ষণে বা বলা ভালো বিংশ শতকের প্রথমলগ্নে বাংলা সাহিত্য ও মননজগতে চন্দ্রনাথ বসু ছিলেন এক স্বতন্ত্র ও গভীর চিন্তার লেখক। তাঁর বিস্তৃত রচনাসম্ভার থেকে নির্বাচিত রচনার এই সংকলন—‘চন্দ্রকণা’—তাঁর সাহিত্যদর্শন, নৈতিক চিন্তা, সৌন্দর্যবোধ এবং যুক্তিনিষ্ঠ মননের এক অনন্য পরিচয় বহন করে। গ্রন্থটি চারটি প্রধান পরিসরে বিন্যস্ত—প্রকৃতি ও জীবনের বর্ণনা, সুনীতি ও সদাচার, আখ্যায়িকা ও জীবনী, এবং যুক্তিপ্রধান রচনা। গ্রামবাংলার নির্মল শৈশবস্মৃতি, ঋতুর রূপ, ফুল ও নক্ষত্রের সৌন্দর্য, পাখির প্রতি মমতা যেমন এখানে স্থান পেয়েছে, তেমনই রয়েছে কর্তব্য, চরিত্র, সংযম, মানবিকতা ও আদর্শ জীবনের নানা অনুষঙ্গ। ধ্রুব, শকুন্তলা, দুষ্মন্ত, সাবিত্রী ও মহর্ষি কণ্বের মতো চরিত্রের মধ্য দিয়ে নৈতিক আদর্শের অনুসন্ধান যেমন আছে, তেমনই ‘সাহিত্যের লক্ষ্য’, ‘ভোগাসক্তি’ ও ‘কারণরহস্য’-এর মতো প্রবন্ধে প্রকাশ পেয়েছে তাঁর বিশ্লেষণী ও যুক্তিবাদী মন। অতীতের বাংলা সমাজ ও সংস্কৃতির এক মূল্যবান মানসদলিল হিসেবে ‘চন্দ্রকণা’ আজও পাঠককে ফিরিয়ে নিয়ে যায় এক অন্য সময়ে—যেখানে সাহিত্য ছিল জ্ঞান, চরিত্র ও সৌন্দর্যবোধ গঠনের এক গভীর সাধনা।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি