দেরি হয়ে যায় : অনির্বাণ চন্দ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Anirban Chanda

মূল্য
₹270.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দেরি হয়ে যায় 

অনির্বাণ চন্দ 

প্রচ্ছদ - সন্তু কর্মকার 

পৃষ্ঠা সংখ্যা-১৪২ 

২০০৫ থেকে গল্প লেখা শুরু হলেও, প্রথম গল্প প্রকাশ পেতে-পেতে ২০১৭-১৮। এই ২০২৫-এ এসে প্রথম একক গল্প সংকলনের পাণ্ডুলিপিতে হাত দিতে গিয়ে দেখি, ভাঁড়ারে তেমন কিছুই নেই। বহু ঝাড়াই-বাছাই করে এগারোটি গল্প বেছে নিয়ে এই বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা থেকে নেওয়া বইয়ের নামটি বোধহয় ইতিমধ্যেই সার্থক: ‘দেরি হয়ে যায়’। গল্পহীন গল্পে বিশ্বাস নেই একেবারেই। আবার যে গল্পে নিজস্ব অভিজ্ঞতার কিছুমাত্রই নেই, সেরকম লেখাও আজ অবধি লিখতে পারিনি। আমারই অক্ষমতা। তাই এ-বইয়ের গল্পগুলি অনেকাংশেই আত্মজৈবনিক। অনেক চেনা মুখ লুকিয়ে রইল এ-বইয়ের দু-মলাটে। এ বই পড়ে পাঠক যদি কাউকে চিনে ফেলেন, তাহলে লেখকের কোনও দায় নেই। কিন্তু এ-বইয়ের লেখককে কিছুতেই চিনতে পারবেন না। কারণ, আমি লেখক নই। অনেক দেরি হয়ে গেছে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি