দেশনায়ক : কবিতার্ঘ্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Debajyoti Narayan Roy

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দেশনায়ক : কবিতার্ঘ্য

(নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষে ১২৫টি কবিতায় শ্রদ্ধাঞ্জলি) 

গ্রন্থভাবনা ও সম্পাদনা : দেবজ্যোতিনারায়ণ রায় 

প্রচ্ছদ : দেবজ্যোতিনারায়ণ রায় 

প্রকাশক : জ্ঞানদীপ প্রকাশনী 

-------------------------------------

একটি নমস্কার 

তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ নও, তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ তাই তো দেশের খেয়াতরী তোমাকে বহিতে পারে না, সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয়।

তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড়-পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে হয়!- কোন বিস্মৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল, কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই নির্মিত হইয়াছিল, সেই তো তোমার গৌরব।

তোমাকে অবহেলা করিবে সাধ্য কার?

এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য।

দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এতো বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন।

মুক্তিপথের অগ্রদূত, হে পরাধীন দেশের রাজবিদ্রোহী, তোমাকে শতকোটি নমস্কার।"

-শ্রীশরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি