ডিজিটাল পরিবেশে শিক্ষাশ্রয়ী লাইব্রেরী
NEP: 2020 Multidisciplinary Courses (MDC) For UG Programme
নান্টু আচার্য্য
সহযোগিতায় দেবপ্রিয়া নাগ
ভূমিকা :
এই গ্রহের প্রেক্ষাপটে আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে NEP ২০২০ অনুসারে নব গৃহীত মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এটি প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ছাত্রছাত্রী খারা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়টি পছন্দ করেছে, তাঁদের জন্য প্রধানত রচিত। তবে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সকলের কাছে এই গ্রন্থের উপযোগিতা আছে।
ডিজিটাল পরিবেশে ঐতিহ্যবাহী গ্রন্থাগারগুলি কীভাবে বিবর্তিত এবং অভিযোজিত হয়েছে এবং পাঠকদের আধুনিক ডিজিটাল সম্পদগুলির সাথে ঐতিহ্যবাহী গ্রন্থাগার পরিসেবাগুলির সংমিশ্রণ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এই গ্রন্থের মাধ্যমে পাঠকরা ডিজিটাল সম্পদ, তথ্য পুনরুদ্ধার কৌশল, গবেষণা সহায়তা টুলস এবং ডিজিটাল গ্রন্থাগারগুলির কাঠামো সম্পর্কে জানতে পারবে। এছাড়াও, এই গ্রন্থগুলি পাঠকদের ডিজিটাল পরিবেশে শিক্ষাশ্রয়ী লাইব্রেরীগুলির তথ্য কীভাবে অ্যাক্সেস করা হয়, শেয়ার করা হয় এবং ব্যবহার করা হয় তা জানার সুযোগ প্রদান করতে পারে।
এই গ্রন্থটি ছয়টি অধ্যায়ে বিভক্ত। গ্রন্থে ডিজিটাল পরিবেশের পারিপার্শ্বিকতা, শিক্ষাশ্রয়ী লাইব্রেরীর অবস্থান, ধরন, ব্যবহারের পাশাপাশি ডিজিটাল পরিবেশে কী কী পরিবর্তন এসেছে, তাঁরও আলোচনা করা হয়েছে। গবেষণার বিভিন্ন ধারা এবং গবেষণায় লাইব্রেরীর গুরুত্ব সম্পর্কে যথাযথ আলোচনা করা হয়েছে। ডিজিটাল সময়ে শিক্ষাশ্রয়ী গ্রন্থাগারের পরিসেবা, কার্যাবলির পাশাপাশি যুগোপযোগী সকল পরিবর্তন এখানে দেখানো হয়েছে।
গ্রন্থটি ছাত্রছাত্রীদের উপকারে এলেই এই গ্রন্থের সার্থকতা।
হ্যাপি রিডিং।
ড. নান্টু আচার্য্য
কল্যাণী, নদীয়া
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি