এই দেশ এই মাটি এই ঐতিহ্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Tanmoy Bhattacharya (politician)
প্রকাশক বোধিসত্ত্ব

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

এই দেশ এই মাটি এই ঐতিহ্য 

(নির্বাচিত প্রবন্ধের সঙ্কলন) 

তন্ময় ভট্টাচার্য 

দেশকে চেনা, জানা আর বোঝার আগ্রহ চিরন্তন। সভ্যতার বিস্তার, ধর্মের ভাবনা, যুক্তির পরিশীলন, সাহিত্যের জিজ্ঞাসা ও মুক্তি যে উপল বন্ধুর পথে সেখান দিয়ে হেঁটে যাওয়াও আবহমান। চরৈবতি। 

এই বই সেই ভাবনার আলোকে এক গুচ্ছ প্রবন্ধের সংকলন। সনাতন ভারতীয় ধর্মের পৌরাণিক কাহিনী থেকে রবীন্দ্রনাথের গোরা, সমস্তের মধ্যে ভারতীয় ঐতিহ্যে মানব ধর্মের সাধনাকে লেখক তুলে ধরেছেন। আজকের ধর্মাশ্রয়ী রাজনীতির সাম্প্রদায়িক আবহে তাঁর এই বই 'অ্যান্টি ডট' হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। 

লেখক পরিচিতি : 

তন্ময় ভট্টাচার্য বামপন্থী রাজনীতিতে অগ্রণী নেতৃস্থানীয়দের অন্যতম। পাশাপাশি তিনি উজ্জ্বল কলম হাতে, বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠিত প্রাবন্ধিক হিসেবে। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তাঁর অসংখ্য প্রবন্ধ বিশেষত পুরান ও মার্কসীয় সাহিত্যে তাঁর প্রশ্নাতীত বুৎপত্তি মুগ্ধ করে। তাঁর ইতিমধ্যে প্রকাশিত গ্রন্থ : 

কিউবা বিপ্লবের কাহিনি জাতক জন্মের কবিতা কেলেঙ্কারি, না, না রাম কৃষি কথা 

সম্পাদিত : অস্থির সময়ের কবিতা আমাদের পূর্বসুরিরা

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি