এভারেস্ট - অভিযান থেকে বাণিজ্য, শতবর্ষের বিবর্তন
লেখিকা - সর্বাণী ঘোষ
অ্যাডভেঞ্চার মানুষের এক চিরন্তন নেশা।আর এই অ্যাডভেঞ্চারের একটা বড় অংশ হলো পর্বত অভিযান।পর্বত অভিযানের কথা যদি হয় তাহলে প্রথমেই মনে আসে এভারেস্ট, যে সেই ১৮৫২ থেকেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে খ্যাত!
কয়েক বছর আগে নির্মল পুর্জার তোলা ' ট্র্যাফিক জ্যাম ' এর ছবি ভাইরাল হওয়ার পরেই জনমানসে বিতর্ক শুরু হয়।
কিন্তু বহু বছর আগে পরিস্থিতি এমন ছিল না। ' সাগরমাথা ' বা ' চোমোলুংমা ' বা ' পিক XV ' কে স্থানীয় অধিবাসীরা ছাড়া কেউ চিনতোও না!!
সেই সময় থেকে শুরু করে ম্যালরির হারিয়ে যাওয়া, মরিস উইলসনের কোনো ভাবনা চিন্তা ছাড়াই এভারেস্ট অভিযানের জন্য ঝাঁপিয়ে পড়া, কৃত্রিম অক্সিজেন ছাড়া মেসনারের সেই দুঃসাহসিক অভিযান হয়ে আজকের দিনে ' জ্যাকেট ক্লাইম্বিং ' করে ' এভারেস্টার ' হয়ে যাওয়ার কাহিনী - সবই আছে দু মলাটের মাঝে।
হিমালয়প্রেমী মানুষের বড় কাছের এই বই।