ফ্যাশিবাদ মনুষ্যত্ব বিজ্ঞান

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
আশীষ লাহিড়ী
প্রকাশক আপনপাঠ

মূল্য
₹290.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ফ্যাশিবাদ মনুষ্যত্ব বিজ্ঞান 

আশীষ লাহিড়ী 

বিজ্ঞান কি আপনা থেকেই মানুষের মঙ্গল করে; নাকি চেষ্টা করে তাকে সে-কাজে লাগাতে হয়? একদিকে যেমন কিছু দিক্‌পাল বিজ্ঞানী ঘৃণ্যতম ফ্যাশিস্ট মতাদর্শর হয়ে, কিংবা সাম্রাজ্যবাদী শক্তির হয়ে কাজ করেছেন, অন্যদিকে বহু দিক্‌পাল বিজ্ঞানী অনেক ঝুঁকি নিয়ে ফ্যাশিজমের বা সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন, বিজ্ঞানকে মানুষে মানুষে বৈষম্য দূর করার কাজে লাগিয়েছেন, এমন সব গবেষণা করেছেন যা মানুষের চেতনার দিগন্তকে প্রসারিত করেছে। দানবিক আর মানবিক বিজ্ঞানের এই দুটো দিকই সত্য। মানবিক বিজ্ঞানকে সচেতনভাবে বেছে নিতে হয়। সচেতনভাবে মানুষের মঙ্গলের কাজে না লাগালে বিজ্ঞান মনুষ্যত্ব-বিরোধী শক্তির দাস হয়ে পড়ে, বিজ্ঞানের ইতিহাস আলোচনা করে এই বার্তাটি পৌঁছে দেওয়াই এ-বইয়ের উদ্দেশ্য। যাঁরা বিজ্ঞানী নন, কিন্তু বিজ্ঞানের এই দুটি দিক সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এমন ইতিহাস-সচেতন নাগরিকই পারেন রাষ্ট্রের বিজ্ঞান-নীতিকে প্রভাবিত করে বিজ্ঞান আর সমাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করার কাজে অংশ নিতে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি