ফ্রাঙ্কেনস্টাইন
মেরি শেলির উপন্যাস অবলম্বনে শ্রাবন্তী ভট্টাচার্যের নাটক।
মেরি শেলির বিশ্ববিখ্যাত উপন্যাসটিকে শ্রাবন্তী ভট্টাচার্য আজকের সময়ে এনে ফেলেছেন। প্রযোজনা হিসেবে ফ্র্যাঙ্কেনস্টাইন অসাধারণ। কিন্তু তা শুধু অভিনেতাদের গুণেই নয়, শ্রাবন্তীর হাতে নাটকটি টেক্সট হিসেবেও অতি উচ্চমানের। তা অভিনেতাকে পথ দেখায়, প্রতিটি শব্দ দর্শককে ধাক্কা দিয়ে যায়।