তেনজিং নোরগে : এভারেস্ট যাত্রার রুদ্ধশ্বাস আখ্যান
কল্যাণকুমার নন্দী
পথটা বড় দীর্ঘ। একজন পাহাড়ি কুলি, একজন মালবাহী থেকে একজন কোট প্যান্ট পরা লোক হয়ে ওঠা। যার কোটে সারি সারি পদক ঝুলছে। যিনি বিমানে চলাফেরা করেন আর আয়কর নিয়ে চিন্তিত থাকেন। এভারেস্ট আসলে অপরাজেয়, বড়জোর তার মুখোমুখি দাঁড়ানোর সম্মতি পাওয়া যেতে পারে, কারণ সে ক্ষমাসুন্দর। আজ যখন কাতারে কাতারে মানুষ এভারেস্টকে পদতলে রাখার নেশায় ছুটছে, বর্জ্যের স্তূপে পরিণত করছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে, তখন একথাগুলি বারবার মনে করিয়ে দেওয়া জরুরি। তেনজিং-জীবনকে চুম্বক করে সেই কাজটাই করেছেন কল্যাণকুমার নন্দী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি