গীতাঞ্জলি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রবীন্দ্রনাথ ঠাকুর

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

গীতাঞ্জলি  

রবীন্দ্রনাথ ঠাকুর 

প্রচ্ছদ : অঞ্জন রায় 

নতুন রূপে নতুন মলাটে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এবং Song Offerings একসঙ্গে।  এই বইতে বাংলা এবং ইংরেজি উভয় কবিতাই এক মলাটে গ্রন্থিত হয়েছে। বাংলা গীতাঞ্জলি বইটির সঙ্গে ইংরেজি সং অফারিংস বইটির একটি প্রভেদ রয়েছে। সেটা মোটামুটি পাঠকমাত্রই জানেন। সকলেই জানেন রবীন্দ্রনাথ নিজেই এই সংকলনের জন্য কবিতা নির্বাচন করেছেন এবং নিজেই অনুবাদ করেছেন। ইংরেজি বইতে স্থান পেয়েছে গীতাঞ্জলি, গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, এবং শিশু ইত্যাদি কাব্যগ্রন্থ থেকে নেওয়া শ্রেষ্ঠ কবিতা এবং গানগুলি। বাংলা গীতাঞ্জলির কবিতা গুলি ছন্দমিল যুক্ত। ইংরেজি গীতাঞ্জলি অর্থাৎ  সং অফারিংস গদ্য ছন্দে রচিত। বাংলায় ১৫৭ টি কবিতা বা গান এবং ইংরেজিতে সেই গীতাঞ্জলি গ্রন্থের ৫৩ টি কবিতা অনূদিত হয়েছে। এই গ্রন্থে গান নেই এবং কবিতার সংখ্যা ১০৩। নৈবেদ্য থেকে ১৫ টি কবিতা নেওয়া হয়েছে, গীতিমাল্য থেকে ১৬ টি, খেয়া থেকে ১১ টি, শিশু থেকে তিনটি, এছাড়া অচলায়তন নাটক, চৈতালি, কল্পনা, উৎসর্গ, স্মরণ কাব্যগ্রন্থ থেকে একটি করে কবিতা এই গ্রন্থে স্থান পেয়েছে। বাংলা এবং ইংরেজি বই দুটি কাঠামোগত দিক থেকে পৃথক হলেও অন্তরে তারা এক। পূজা এবং আত্মনিবেদন কবিতাগুলির মূল সুর। কবি ইয়েটস  মনে করতেন রবীন্দ্রনাথ একজন গীত রচয়িতা। কবি ইয়েটসের  রবীন্দ্রনাথের প্রতি মুগ্ধতা তাঁর গীতাঞ্জলি প্রকাশের সদিচ্ছা বইয়ের ভূমিকা রচনা ইত্যাদি বিষয়গুলি বহু চর্চিত। এই বইটিতেও  ইয়েটসের ভূমিকা সংযুক্ত হয়েছে। সমস্ত পৃথিবীর পাঠক এই অনুবাদ পড়েই কবিকে নোবেল পুরস্কার তুলে দিয়েছিল। এই বইতে ইংরেজি এবং বাংলা কবিতাগুলি পরপর মুদ্রিত করা হলো। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি