গ্লাভসে লুকোনো পৃথিবী
সব্যসাচী সরকার
বঞ্চনা, অপমানের গল্প সবার জীবনেই থাকে। কেউ পরিস্থিতির চাপে সব নীরবে সহ্য করে, কেউ আবার প্রতিবাদের রাস্তা খুঁজে নেয়। প্রতিবাদের ভাষা এক-একজনের ক্ষেত্রে এক একরকম। টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পরে নির্বাণের জীবনটা হঠাৎ বদলে যায়। টিম থেকে বাদ পড়া এক জিনিস, তার পরে অহেতুক হুমকির শিকার হওয়া আর এক। আপাতনিরহ নির্বাণ বেছে নেয় তার নিজস্ব প্রতিবাদের ভাষা।