র‍্যাকেটকন্যা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সব্যসাচী সরকার
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹280.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

র‍্যাকেটকন্যা 

সব্যসাচী সরকার 

"ব্যাডমিন্টন খেলাটি নিয়ে বাংলা ভাষায় প্রথম উপন্যাস এই 'র‍্যাকেটকন্যা।' হ্যাঁ, বাংলা ভাষায় প্রথম। এর আগে ফুটবল নিয়ে লেখা অন্তত দুটি স্মরণীয় উপন্যাস আছে মতি নন্দীর। 'স্ট্রাইকার' ও 'স্টপার'। মতি নন্দীরই হাতে আমরা পেয়েছি ক্রিকেট নিয়ে অসামান্য উপন্যাস 'জীবন অনন্ত' ও 'বুড়ো ঘোড়া'। একই লেখকের হাতে এসেছে সাঁতার নিয়ে উপন্যাস 'কোনি'- বক্সিং নিয়ে অন্তত দুটি উপন্যাস। টেনিস নিয়েও লিখেছেন মতি নন্দী, 'মিনু চিনুর ট্রফি'। কিন্তু ব্যাডমিন্টনকে নির্ভর করে কখনও কোনও উপন্যাস লেখেননি তিনি।

মতি নন্দী ছিলেন সার্থক ক্রীড়া-সাংবাদিক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন লেখক। এই 'র‍্যাকেটকন্যা' উপন্যাসের রচয়িতা সব্যসাচী সরকারও তিরিশ বছর ধরে একনিষ্ঠভাবে ক্রীড়া-সাংবাদিকতা করে চলেছেন। ভারতবর্ষে এবং ভারতের বাইরে বিদেশ থেকে বহু টেস্ট ম্যাচের বিবরণ তিনি বহু বছর ধরেই লিখে পাঠিয়েছেন আনন্দবাজার পত্রিকার জন্য। ফলে খেলাকে তিনি তীক্ষ্ণ ও বিশ্লেষক দৃষ্টিতে অনুশীলন করে আসছেন দীর্ঘদিন ধরেই।" 


প্রকাশক
দে'জ পাবলিশিং
১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলকাতা -৭০০০৭৩
অনুসরণকারী: 28305

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি