গদ্যসংগ্রহ ২
রবিশংকর বল
পৃষ্ঠা সংখ্যা : ৩৬৮
তিনটি ধারাবাহিক ছাড়াও দ্বিতীয় খণ্ড গদ্য সংগ্রহের অন্তরে ছোটো বড়ো মিশিয়ে রয়েছে আরো পঞ্চাশটি রচনা যেখানে রয়েছেন মোহাম্মদ দারবিশ, মার্কেজ, শক্তি চট্টোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, কবি অনন্য রায়, অরুন্ধতী রায়, প্রফুল্ল রায়ের মতো সাহিত্যিক। এবং অবশ্যই জীবনানন্দ, সঞ্জয় ভট্টাচার্য এবং ভূমেন্দ্র গুহ। দ্বিতীয় গদ্যসংগ্রহে আছে নয়টি 'স্বাগত ভাষণ' যা একসময় শিলাদিত্য পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করার সময় লিখেছিলেন রবিশংকর। এই গ্রন্থে রাখা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ এক সাক্ষাৎকার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি