হ্যারেৎজ : বিড়ালের বাঘ হয়ে ওঠার কাহিনি
অভীক মুখোপাধ্যায় / চন্দ্রনাথ সেন
অনেকটা বাধ্য হয়েই নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস এবং ভবিষ্যতকে রক্ষা করার স্বার্থে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম হয় ইসরায়েলের। সদ্যোজাত দেশটির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র আরব দুনিয়া। হারে না ইসরায়েল। সেই লজ্জা কিন্তু ভোলে না আরব লীগ। আঘাত হানে ছ-দিনের যুদ্ধে এবং তারপর আবার য়ম কিছুর ওয়ার-এ। এসব ছাড়াও বাড়তি পাওনা হিসেবে পিএলও, ব্ল্যাক সেপ্টেম্বর, ফিলিস্তিনি সন্ত্রাসবাদীদের আক্রমণের মধ্যেই নিজেদের ধার বাড়াতে থাকে ইসরায়েল। আর প্রত্যেক লড়াই তারা শেষ করে জয় দিয়ে। মুখে জয়ধ্বনির মতো করে বলে-'মজল তভ', যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় চিয়ার্স।
আশা করি, বইটা পড়তে পড়তে পাঠক মনে মনে হলেও অন্তত একবার বলবেন, 'মজল তভ, ইসরায়েল! মজল তভ, জিউ!'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি