ইছামতীর দ্রাঘিমায় সাতটি তারার আলো
বিশ্বজিৎ ঘোষ
লেখকের ছবি : সুপর্ণা নাথ
বনগাঁ শব্দের ভৌগোলিক অনুষঙ্গে যেমন সীমান্ত আসে, মনচর্চার অনুষঙ্গে এসে পড়ে কবিতা। সাহিত্য-সংস্কৃতি জগতের দূর-জনেদের অনেককে বলতে শোনা যায়: বনগাঁ হল কবির আখড়া। কথাটির শরীর থেকে ব্যঙ্গের ধুলো ঝেড়ে ফেললে চকচক করে গৌরব। এ হেন বনগাঁর কবিদের কবিতা নিয়ে এতদিন কোনো আলোচনাগ্রন্থ ছিল না। এ গ্রন্থ সে অভাব পূরণ করল। এতে একদিকে যেমন বনগাঁর সারস্বত মহিমায় প্রামাণ্য মাত্রা যুক্ত হল, অন্যদিকে পত্রিকা সম্পাদনাকর্মের ব্যস্ততায় লেখকের স্তিমিত হয়ে পড়া সৃজনী সচলতায় ইন্ধন সঞ্চালিত হল। দুরকমভাবে লাভবান হলেন চেতনাসম্পন্ন বনগাঁবাসী। বিভিন্ন পত্রপত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত সাতটি আলোচনার ধারক এই গ্রন্থের মাধ্যমে বিশ্বজিৎ ঘোষ গ্রন্থকার হিসেবে অভিষিক্ত হলেন। আয়োজনের দায় বহন করে গৌরবান্বিত হল বনলতা প্রকাশন।
লেখক পরিচিতি :
জন্ম ৪ অক্টোবর ১৯৬০ বনগাঁ পেশায় ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। সাহিত্য তাঁর অন্যতম ভালোবাসার অম্লজান। বাংলা কবিতা উলটে-পালটে পড়তে ভালোবাসেন। পাশাপাশি তিনি সমাজ ও ইতিহাস চর্চায় গভীর ভাবে আগ্রহী। সাহিত্য তো বটেই, বহু পত্রিকায় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখে চলেছেন।
পঁচিশ বছর ধরে যুগ্ম সম্পাদক হিসাবে শিল্প সাহিত্য ও সমাজ বিজ্ঞান বিষয়ক পত্রিকা এবং অন্যকথা সম্পাদনা করছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি