জটায়ু ১০০ পেরিয়ে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Ritabrata Bandyopadhyay
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹499.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

জটায়ু ১০০ পেরিয়ে 

সম্পাদনা : ঋতপ্রভ বন্দ্যোপাধ্যায় 

এই গ্রন্থের তিনটি বিভাগ: বিশ্লেষণ, স্মৃতি এবং পরিশিষ্ট (১ এবং ২)। বিশ্লেষণ অংশটির প্রথম রচনা সত্যজিৎ রায় ও সন্তোষ দত্ত। লিখেছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। পরের লেখা সত্যজিৎ বাদে অন্য পরিচালকের ছবিতে সন্তোষ দত্ত। লেখক সঞ্জয় মুখোপাধ্যায়। মনোজ মিত্রের কলমে উঠে এসেছে সন্তোষ দত্তের কৌতুকের বিশ্লেষণ।

শোভন তরফদারের রচনা এর পর। অতঃপর হিউমারের রহস্য ও রোমাঞ্চ। বিশ্লেষণে সায়নদেব চৌধুরী। পরবর্তী রচনা মঞ্চে সন্তোষ দত্তের উপস্থিতি। রচনাকার অংশুমান ভৌমিক। সত্যজিতের লেখা এবং রেখায় জটায়ুর বিবর্তনেও ভূমিকা ছিল সন্তোষ দত্তের। কী রকম, দেখিয়েছেন কিংশুক বন্দ্যোপাধ্যায়। এই পর্যায়ের শেষ রচনা জটায়ু: যৎকিঞ্চিৎ, লেখক অনিন্দ্য চট্টোপাধ্যায়। দ্বিতীয় পর্ব স্মৃতিচারণ। প্রথমে সন্তোষ দত্তের দীর্ঘ দিনের সহকর্মী এবং জুনিয়র আইনজীবী অশোক বক্সীর স্মৃতি-নির্ভর আখ্যান। পরের রচনা সন্দীপ রায়ের। এর পর তোপসের লেখা। সহ অভিনেতা হিসাবে জটায়ুকে কী রকম দেখেছেন, তার সাক্ষী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের এই রচনা। সন্তোষ দত্তের ছোট শ্যালিকা নীতা শীলের লেখায় উঠে এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবন। পরিশিষ্ট হিসাবে রয়েছে সন্তোষ দত্তের একটি সাক্ষাৎকার, সন্তোষ দত্তকে নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষের সঙ্গে কথালাপ, সন্তোষ দত্তের স্ত্রী এবং কন্যার কথোপকথন, সন্তোষ দত্তের কিছু রচনা, সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং চলচ্চিত্রপঞ্জি।

প্রকাশক
দে'জ পাবলিশিং
১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলকাতা -৭০০০৭৩
অনুসরণকারী: 28304

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি