জয়দেবের মেলা
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রণীত ভ্রমণোপন্যাস
প্রথম প্রকাশ : কলকাতা বইমেলা ২০১৯
দ্বিতীয় সংস্করণ : কলকাতা বইমেলা ২০২৪
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্ত্তী
অলঙ্করণ : পার্থ মৈত্র
মেলার প্রতি মানুষের আকর্ষণ চিরদিনের। মেলা বৃহত্তর মিলনক্ষেত্র। মনের খোরাক। বৈশিষ্ট্যগত ভাবে প্রতিটি মেলার যেমন সাধারণ কিছু মিল আছে তেমনি প্রতিটি মেলাই আবার স্বকীয়তায় অনন্যও। কুম্ভ, গঙ্গাসাগর, রাশ- প্রতিটা মেলারই নিজস্ব একটা ছন্দ আছে, গন্ধ আছে। ঠিক তেমনই কেন্দুলির জয়দেবের মেলাও তার নিজস্ব মহিমায় প্রবহমান। লেখকের সুনিপুণ কলমে সেই ছবিই উঠে এসেছে এই বইয়ের ছত্রে ছত্রে পাতায় পাতায়। এ-বই পাঠে মেলার মানসিক দর্শনের মাধ্যমে পাঠকের এক অদ্ভুত মানসিক তৃপ্তি ঘটে। সাধু-সন্ন্যাসীদের আখড়া, বাউল-ফকিরের গান সবই অতি প্রাঞ্জল ভাবে এসেছে বইটির মধ্যে। মেলার আনন্দের সঙ্গে মেলা ভেঙে যাওয়ার বেদনাও লুকিয়ে রয়েছে অক্ষরে অক্ষরে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি