সারা পৃথিবীর পুরাণের কথা
সুদীপ নারায়ণ ঘোষ
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২৬
পুরাণ বলতে আমরা বুঝি কোনও একটি জনজাতি, সম্প্রদায় বা অঞ্চলের প্রথাগত বিশ্বাস, লোককাহিনি, প্রাচীন ভাবধারার বৈশিষ্ট্যকে। এই ভাবধারা প্রায়শই ঐশ্বরিক চিন্তনের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়। দেবদেবী, জিন-পরি, অশুভ আত্মা, সৌন্দর্য, সাহস, প্রেম-বিরহ প্রভৃতি কাহিনি গড়ে ওঠে এই ভাবনাকে কেন্দ্র করে। যুগ, অঞ্চল, ভাষা নির্বিশেষে এই সব কাহিনির আকর্ষণ অমোঘ। ভারতের বাইরে ইউরোপ-সহ আরও পাঁচটি মহাদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব পুরাণ আছে। সব পুরাণের মধ্যে অদ্ভুত এক সাদৃশ্যও লক্ষ করা যায়। ভাবনা, অনুভূতি, সৃষ্টির কথা- প্রায় সব কিছুতেই। ভারতীয় ধর্ম ও জীবনধারায় পুরাণের ছায়া সর্বত্র। সুদূর অতীতেও একই রকম ভাবনা বিরাজ করত দেশে দেশে। এই সুবৃহৎ গ্রন্থে ছয়টি মহাদেশের পুরাণের ইতিহাস একত্রে সন্নিবেশিত হয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি