জলখাবারের সাতকাহন
কৌশিক বন্দ্যোপাধ্যায়
আপামর বাঙালির সকাল শুরু হয় হেঁশেল থেকে ভেসে আসা কিছু চেন' সুবাসে। সেই সুবাসে মিশে থাকে ফেলে আসা ছেলেবেলার সঙ্গে মা মাসীদের সুদক্ষ হাতের রান্নার ওস্তাদি আর কারিকুরি। রবিবারের সকালের ফুলকে লুচি আর সাদা আলুর তরকারির সাথে মা ঠাকুমার আদরের সাথে দেওয়া চিড়ে মুড়ি দই কলা মাখা সেখানে কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে বাঙালির জলখাবারের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।
আজকের এই দ্রুতগামী জীবনে স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি সকাল ও বিকেলকে সুস্বাদু ও বৈচিত্র্যময় করে তুলতে আমাদের প্রিয় সুদক্ষ লেখক কৌশিক বন্দ্যোপাধ্যায় তাঁর কলমে এবারে পাঠকদের জন্য নিয়ে এসেছেন একশটি জলখাবারের সহজ সরল উপকরণ ও প্রণালীসমৃদ্ধ এই সুদৃশ্য ও সচিত্র রঙিন রান্নার বই "জলখাবারের সাতকাহন"। রাঁধুনি থেকে অভিজ্ঞ গৃহিণী, ব্যস্ত চাকুরীজীবি থেকে ছাত্র-ছাত্রী সকলের কথা মাথায় রেখে সহজ ও সাবলীল ভাষায় লেখক এই বইতে পরিবেশন করেছেন সাবেকি-আধুনিক নানা জলখাবারের রেসিপি।
বাঙালির মনন ও রসনাকে একসাথে বাঁধতে চেয়ে আমাদের এই আন্তরিক প্রয়াস রান্নাঘরে পাঠকের নিত্যসঙ্গী হয়ে তাদের প্রতিটি দিনকে করে তুলবে আরো মধুময় এই বিশ্বাস রাখছি।
লেখক পরিচিতি :
যাদবপুর বিশ্ববিদ্যালযের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক আবার একই সঙ্গে প্রখ্যাত কবি গল্পকার সাহিত্যিক যখন রন্ধনবিশারদ হয়ে ওঠেন তখন সেই সব্যসাচী গুণী মানুষটির নাম হয় কৌশিক বন্দ্যোপাধ্যায়। এই ক বছরে নয় নয় করে তাঁর তিনটি কাব্য সংকলন, তিনটি গল্প সংকলন, একটি সুদীর্ঘ আত্মজীবনী, একটি ভৌতিক গল্প সংকলন ও একটি সচিত্র বিশাল রান্নার বই প্রকাশিত হওয়ার পর এবার প্রকাশিত হল তার বহু আকাঙ্ক্ষিত জলখাবারের রান্নার বই "জলখাবারের সাতকাহন"। ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত পদস্থ আধিকারিক কৌশিক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তাঁর নিরলস সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্যের জগতে একের পর এক মণিমুক্তো দিয়ে পাঠক পাঠিকাদের মনোরঞ্জন করে চলেছেন। একশটি জলখাবারের রান্নার উপকরণ ও প্রস্তুত প্রণালী সমৃদ্ধ এই অনন্যসাধারণ সচিত্র রঙিন রান্নার বইটিও তাঁর অন্যান্য পূর্ব প্রকাশিত বইগুলির মত পাঠকমহলে সমান আদৃত হবে সেই আশা করাই যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি