কে জানিত
সুদর্শন সেনশর্মা
প্রচ্ছদ - চিন্ময় মুখোপাধ্যায়
মানুষ ও প্রকৃতি পরস্পরের প্রতি সংবেদনশীল না হলে ঘটে যায় নানা বিপর্যয়। হালফিলের প্রাকৃতিক ঘটনার মধ্যে এর উদাহরণ খুঁজে পাওয়া যায় অতি সহজেই। কিন্তু যারা প্রকৃতি বা বন্যপ্রাণকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননা-তাঁদের স্থান হয় নয় ইতিহাসের পাতায় নতুবা বিস্মৃতির অন্ধকারে। কিন্তু সহনাগরিকরা এমন মানুষদের ভুলে গেলেও প্রকৃতি তাঁদের ভোলে না। প্রকৃতির প্রিয় সন্তানেরা প্রকৃতির কোলেই মাথা রেখে নিশ্চিন্ত ভাবে ঘুমিয়ে পড়ে। সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাস তেমন এক কাহিনির ধারাই বয়ে নিয়ে যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি