সসেমিরা : রহস্যসন্ধানীর আত্মপ্রকাশ
উৎপল ভট্টাচার্য
প্রচ্ছদ : চিন্ময় মুখোপাধ্যায়
অল্প বয়স থেকেই মিস মারপল, এরকুল পয়রো, শারলক হোমস, আর আমাদের ব্যোমকেশ আর ফেলুদা, এদের প্রায় সব গল্পই একাধিকবার পড়া। গোয়েন্দা গল্প লেখার ইচ্ছে হয়ত সেই থেকেই। আমার সব গল্পই কিশোর বয়স্ক পাঠকদের কথা ভেবে লেখা। আশা করি বড়দেরও ভাল লাগবে।
লেখক পরিচিতি :
আগে কোনোদিন গল্প লেখার কথা ভাবিনি। পঞ্চাশ পেরিয়ে বাংলার বাইরে চাকরি করতে যাওয়ার চোখের সামনে নতুন দিগন্ত খুলে যায়। আগে উত্তর ভারতে বেড়াতে গেছি। কিন্তু চাকরি করতে গিয়ে আর নতুন মানুষের সঙ্গে মেশার ফলে না না ধরণের অভিজ্ঞতা হয়। খুব সম্ভব তার থেকেই লেখার ইচ্ছে। ছোটোবেলা থেকেই নানা ধরণের বই পড়ার অভ্যাস ছিল। সম্ভবত সেটা লেখার সহায়ক হয়। অনেক গল্পর সঙ্গেই ব্যাক্তিগত অভিজ্ঞতা জড়িয়ে আছে। প্রথম বই আনন্দপুরের কাণ্ডকারখানা ও অন্যান্য গল্প এই ধরণের অভিজ্ঞতা থেকেই লেখা।