কেয়ার গন্ধ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অভিজিৎ চৌধুরী

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কেয়ার গন্ধ 

অভিজিৎ চৌধুরী 

মানবিক সম্পর্কের এই মর্মস্পর্শী আখ্যানের বাইরের মোড়কে বাংলার যাত্রাপালা আর তার কুশীলব। ভিতরে নানা ছলনায় আবৃত মানবজীবন, পতন, আবার উত্তরণও। কাহিনির এক পাশে অন্ধকারাচ্ছন্ন দুনিয়ার পাপ, অবৈধ প্রণয়, শরীরসর্বস্বতা। অন্য পাশে রয়েছে এক জননীর আন্তরিক ভালবাসা তাঁর সন্তানের প্রতি। অথচ এই সন্তান তাঁর গর্ভজাত নয়।

সৎ মায়ের প্রতি সন্তানের তীব্র ঘৃণা, বীতস্পৃহ মনোভাবের কি বদল হবে কোনও দিন? ঘৃণা কি কখনও উত্তীর্ণ হবে অমেয় ভালবাসায়? জননী কি হয়ে উঠতে পারবেন প্রকৃত শিক্ষয়িত্রী?

মঞ্চে আলোড়ন তোলা অভিনেত্রীর জন্য আর কী কী দায়িত্ব-কর্তব্য তুলে রেখেছে জীবন? অন্যায় অনাচার শেষ অবধি কোথায় নিয়ে যায় মানুষকে? আর এই সবের অন্তরালে নিয়তির মতো অবস্থান করে এক কেয়াবন এবং সর্প-দম্পতি— কী ভাবে তারাও হয়ে ওঠে উপন্যাসের অবিচ্ছেদ্য অংশ?

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36438

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি