মহাবিশ্বের রূপকথা ও স্টিফেন হকিং

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Debkumar Mitra.

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মহাবিশ্বের রূপকথা ও স্টিফেন হকিং 

দেবকুমার মিত্র 

প্রচ্ছদ : অশ্বমুণ্ড নীহারিকা 

প্রথম প্রকাশ : ১লা বৈশাখ, ১৪২৪ (এপ্রিল ২০১৭) 

দ্বিতীয় সংস্করণ : জানুয়ারি ২০২৫ 

আমরা সৌরজগতের পৃথিবী নামক সুন্দর গ্রহটিতে বাস করার সুবাদে বৃহত্তর অর্থে আমাদের মহাবিশ্বের বাসিন্দা বলা যায়। সূর্যের মতো অগণ্য কোটি নক্ষত্র নিয়ে যে অনন্ত মহাবিশ্ব, তার রূপকথাসম বিস্ময়কর কাহিনিই এই বইয়ের বিষয়বস্তু।

এই মহাবিশ্ব কত কাল আগে কী-ভাবে সৃষ্টি হয়েছিল? নাকি এর কোনও জন্মলগ্ন নেই? শাশ্বত কালপ্রবাহে মৃত্যুহীন মহাবিশ্বের বিবর্তন কোন ভবিষ্যতের দিকে চলেছে? মহাবিশ্বের আকার কী-রকম আর এর সীমানাই-বা কত দূর প্রসারিত, নাকি মহাবিশ্ব অসীম, অন্তহীন? মহাবিশ্বের উপাদান ও গঠনবিন্যাস কী-রকম? কোয়াসার, পালসার, ব্ল‍্যাকহোল, ডোয়ার্ফ ও জায়ান্ট নক্ষত্র, সৌরকলঙ্ক, গামারশ্মি বিস্ফোরণ, সুপারনোভা বিস্ফোরণ ইত্যাদি অনেক মহাজাগতিক বস্তুর ও ঘটনার প্রকৃতি ও বৈশিষ্ট্য কী? এত পদার্থ কোথা থেকে এল আর পদার্থের উপাদানকণা পরমাণুই-বা কী দিয়ে তৈরি? আমরা অহরহ যে নানা শক্তির খেলা দেখি সেই শক্তির স্বরূপই-বা কী? দুর্বোধ্যতার জন্য বিখ্যাত আপেক্ষিকতাবাদের এবং কোয়ান্টাম মেকানিক্সের মূল কথাগুলো কী? মহাশূন্য ও সময়ের স্বরূপ বা প্রকৃতি কী?

মহাবিশ্বে আমাদের অস্তিত্বের বিশেষ কোনও তাৎপর্য আছে কি? আমাদের মন-বুদ্ধি-চেতনায় ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাস্তবতার যে-ধারণা বিম্বিত হয় জগৎ কি বাস্তবিকই সে-রকম, নাকি আর কোনও চেতনা-নিরপেক্ষ বাস্তবতাও আছে যা আমাদের সীমায়িত খণ্ডিত চেতনায় প্রতিফলিত হয় না? এই সব অসংখ্য জিজ্ঞাসা কৌতূহলী মানুষের মনে উঁকি দেয়। বর্তমান সময়ের পদার্থবিজ্ঞান এ-সবের যা উত্তর দেয় সে-সব কথাই যথাসাধ্য সহজবোধ্য করে সহজ ভাষায় এই বইতে আলোচিত হয়েছে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি