মঞ্জরী মহল : সঞ্জয় ভট্টাচার্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সঞ্জয় ভট্টাচার্য
প্রকাশক বুক ফার্ম

মূল্য
₹349.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মঞ্জরী মহল 

সঞ্জয় ভট্টাচার্য 

শহরতলি রাজপুরের বুকে ব্রিটিশ আমলে তৈরি ভগ্নপ্রায় প্রাসাদোপম বাড়িটির নাম মঞ্জরী মহল। একসময় যার মালিক ছিলেন বদরাগী মঞ্জরী দেবী। মঞ্জরী দেবীর ভয়ে থরথরি কম্পমান বাড়ির বাসিন্দারা একদিন ঘুম থেকে উঠে আবিস্কার করল তাদের দাপুটে গৃহকর্ত্রীটি যেন কর্পূরের মতো উধাও হয়ে পড়েছেন। অনেক চেষ্টা করেও মঞ্জরী দেবীর কোনো হদিশ আর পাওয়া গেল না। কিন্তু এরপরেই শুরু হল নতুন এক বিড়ম্বনা। রাতের অন্ধকারে রহস্যময়ী এক নারীমূর্তি হানা দিতে শুরু করল মঞ্জরী মহলের অন্দরমহলে, চলমান নুপুরের ধ্বনি আর অপার্থিব হাসির শব্দ গুঞ্জরিত হয়ে এখানকার বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিল।

এরপর কেটে গেছে প্রায় পঁচাত্তর বছর, অনেক যুগ পেরিয়ে আজকের দিনে এই অট্টালিকার বাসিন্দা বর্তমান মালিক বৃদ্ধ সদাশিব সাহা আর তাঁর কলেজ পড়ুয়া নাতি জয়। জয়কে মঞ্জরী মহল থেকে দূরে সরিয়ে দেবার জন্যে সদাশিব দৃঢ়প্রতিজ্ঞ, এর জন্যে কোনো পাথর উলটাতেই তিনি বাকি রাখবেন না। এহেন সদাশিবের যাবতীয় প্রচেষ্টা হার মানল মহাকালের অমোঘ নিয়মে।

সদাশিবের মৃত্যু ঘটল।

নাতির জন্যে ঠাকুরদা রেখে গেলেন মঞ্জরী মহলের মালিকানা এবং নিজের হাতে লেখা একটি চিঠি, কী এমন লেখা রয়েছে সেই চিঠির পাতায়? যা জয়কে ভয়ংকর এক সত্যের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করবে! মঞ্জরী মহলের শতাব্দী প্রাচীন রহস্যময় বিভীষিকার এবারের শিকার কি তবে জয়? চরম বিপদের এই মুহূর্তে জয় পাশে পেল বন্ধু রজত আর প্যারানর্মাল এক্সপার্ট স্যামুয়েল রায়চৌধুরিকে। তিনমূর্তি কি পারবে অতীতের গর্ভে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করে বর্তমান বিপদের মোকাবিলা করতে? উত্তর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মঞ্জরী মহলের নিষিদ্ধ অভ্যন্তরে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি