মানুষের উৎস সন্ধানে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জয়ন্ত দাস

মূল্য
₹550.00 ₹600.00 -8%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মানুষের উৎস সন্ধানে 

জয়ন্ত দাস 

মানুষ আর মানুষ। আটশো কুড়ি কোটি মানুষ এখন পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু নব্বই হাজার বছর আগে তাদের সংখ্যা ভীষণ কমে গিয়েছিল, মনুষ্য-প্রজাতির টিকে থাকাই তখন অপ্রত্যাশিত ছিল। তারা টিকে গেছে। শুধু তাই নয়, সেদিন যারা ছিল আফ্রিকা মহাদেশের এক ভূখণ্ডে আবদ্ধ দুর্বল প্রজাতি, তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, শেষে ঘটেছে আজকের এই জনবিস্ফোরণ। 

কোথা থেকে এল দুর্বল দ্বিপদ এই প্রাণী? তারা কি অন্য সব প্রাণীর মতোই সাধারণ, নাকি বিশ্ববিধাতার বরে বলীয়ান এক বিশেষ সৃষ্টি? অজস্র প্রাচীন কঙ্কাল তথা জীবাশ্মের সংকেতে সে কাহিনি পৃথিবীর বুকে লেখা আছে, আর বিগত দু’শো বছর ধরে তার পরতের পর পরত খুলে দেখা হচ্ছে। গত পঞ্চাশ বছরে আবিষ্কার হয়েছে নতুন এক পদ্ধতি— ডিএনএ আর প্রোটিন অণুর গঠনবৈচিত্র্য থেকে প্রাগিতিহাস অনুধাবন। এ সবের সাহায্যেই বিজ্ঞানীরা এক ধরনের বনমানুষ থেকে মানুষের বিবর্তন আর বিশ্বময় ছড়িয়ে পড়ার পদচিহ্ন খুঁজে পেয়েছেন। এই বই সেই আশ্চর্য অনুসন্ধানের এক বিহঙ্গদর্শন। 

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36433

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি