মাস্টারমাইন্ড (চ্যাপ্টার ১) : কার্লোস দ্য জ্যাকাল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অনুপম ব্রক্ষ্ম
প্রকাশক পত্রপাঠ

মূল্য
₹425.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মাস্টারমাইন্ড (চ্যাপ্টার ১) : কার্লোস দ্য জ্যাকাল 

অনুপম ব্রক্ষ্ম 

সত্তর-আশির দশকে আন্তর্জাতিক সন্ত্রাসের সমার্থক হয়ে ওঠা এক নাম— কার্লোস দ্য জ্যাকাল।

ভেনেজুয়েলার উচ্চবিত্ত পরিবারের সন্তান ইলিচ রামিরেজ সাঞ্চেজ কীভাবে প্যালেস্তেনীয় সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপজুড়ে গড়ে তুলেছিল সন্ত্রাসের এক দুর্ধর্ষ নেটওয়ার্ক?

একদিকে বিপ্লবের আদর্শ এবং অন্যদিকে বিলাসবহুল জীবনযাপন, নারীসঙ্গ ও ক্ষমতার নেশা- বৈপরীত্যে ভরা এই যাত্রায় তার উত্থানের নেপথ্যে ছিল ঠান্ডা যুদ্ধ, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত এবং পি.এফ.এল.পি, কে.জি.বি, মোসাদ এবং সি.আই.এ-র ছায়াযুদ্ধ।

বিমান ছিনতাই, অপহরণ এবং রক্তক্ষয়ী আন্তর্জাতিক রাজনীতির পটভূমিতে এগিয়ে চলা এই উপন্যাসে ডিক্লাসিফায়েড গোপন নথি, রাষ্ট্রনায়কদের ভাষণ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ মিলেমিশে তৈরি করেছে এক শিহরণ জাগানো টেররিস্ট থ্রিলার।

 ইতিহাসের অন্ধকার গোলকধাঁধায় এক দুর্ধর্ষ অপরাধীর উত্থান ও পতনের এই রুদ্ধশ্বাস কাহিনি শেষ পাতা পর্যন্ত পাঠককে টেনে রাখবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি