মেঘ পিয়ন : কেয়া চ্যাটার্জী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Keya Chatterjee
প্রকাশক পত্রপাঠ

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মেঘ পিয়ন 

কেয়া চ্যাটার্জী 

​কলেজের করিডোরে আলাপ আর অদ্রিজার পরিচয় হয়েছিল সাপ-নেউলে সম্পর্কের মধ্য দিয়ে। একজন জেদী, হিসেবি আর মধ্যবিত্ত স্বপ্নের গণ্ডিতে থাকা বর্ধমানের ছেলে; অন্যজন অভিমানী, স্বাধীনচেতা আর বিত্তবান বাবার অবাধ্য মেয়ে। কিন্তু এই দুই বিপরীত মেরুর মানুষের তিক্ততা যখন বন্ধুত্বের ছোঁয়ায় ভালোবাসায় রূপ নিল, তখনই জীবন ছুঁড়ে দিল এক কঠিন পরীক্ষা। 

​আলাপ চায় মধ্যবিত্ত সুখের এক নিশ্চিত নিরাপদ জগত—যেখানে চেনা ছন্দে দিন কাটবে। কিন্তু অদ্রিজার দুচোখে অজানাকে চেনার নেশা; সে হতে চায় ‘সোলো ট্রাভেলার’, যে নিজের শর্তে গোটা পৃথিবীটাকে দুপায়ে দলবে। একদিকে নিবিড় ভালোবাসার টান, অন্যদিকে ডানা মেলার অদম্য জেদ—এই দুইয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত কার জয় হবে?  

​অদ্রিজা কি পারবে তার সমস্ত পিছুটান ছিঁড়ে ফেলে হারিয়ে যেতে? আর একলা ঘরে গিটারের তারে সুর বেঁধে আলাপ কি চিরকাল তার মেঘপিয়ন হয়েই থেকে যাবে? 'জেন-জি'র এই কমপ্লিকেটে’ সম্পর্কের জটিল গলি পেরিয়ে ভালোবাসা কি শেষ পর্যন্ত কোনো স্থির ঠিকানায় পৌঁছাতে পারবে?

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি