মাতৃকাশক্তি : অশোক রায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অশোক রায়

মূল্য
₹500.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মাতৃকাশক্তি 

অশোক রায় 

প্রাচীন জনজাতির মধ্যে মাতৃপ্রাধান্য বহুবিবর্তিত রূপে মাতৃপূজায় পর্যবসিত হয়। অশোক রায়ের 'মাতৃকাশক্তি' গ্রন্থে মাতৃপূজা ও শক্তিসাধনার সমগ্র ইতিকথা সাবলীলভাবে পরিবেশিত। গ্রন্থের প্রথম অধ্যায় 'সৃষ্টি'-তে আছে বিজ্ঞানী, পাশ্চাত্য দার্শনিক, আর্য ঋষি, পরিণামবাদের জনক মহর্ষি কপিল প্রমুখ সৃষ্টির যে ব্যাখ্যা দিয়েছেন, তার সারাৎসার। দ্বিতীয় অধ্যায়ে মধ্য-প্রস্তর ও নব-প্রস্তর যুগে মাতৃপূজার উন্মেষ কথা। পরবর্তী অধ্যায়গুলোতে সিন্ধু সভ্যতায় মাতৃপূজা, আর্য বৈদিক সভ্যতা ও পৌরাণিক যুগ, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ দেবদেবী, তন্ত্রচর্চার ভাবনায় নারীই শক্তির উৎস, শক্তি ও শাক্তধারা, দেবীপূজার কথা, মা কালী, ৫১ পিঠের তত্ত্ব, সনাতন ধারার তন্ত্রের তত্ত্বকথা, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারা প্রাঞ্জল ভাষায় আলোচিত। সেই সঙ্গে আছে হিমাচলের শক্তিপীঠ ভ্রমণ এবং কামাখ্যা ভ্রমণের অভিজ্ঞতা। প্রামাণ্য গ্রন্থনির্ভর, পরিশ্রমী পরিশ্রমী এই প্রয়াস পাঠককে ঋদ্ধ করবেই।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36445
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই