মেয়েদের কিছু একটা হয়েছে
যশোধরা রায়চৌধুরী
প্রচ্ছদ : অয়ন চৌধুরী
বিশিষ্ট সাহিত্যিক যশোধরা রায়চৌধুরী-এর গল্পের সংকলন।
২০০৭-এ এই বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের অঙ্গনে কোনো ভূমিকম্প ঘটেনি।
যশোধরা রায়চৌধুরীর প্রথম দুই সাড়াজাগানো কাব্যগ্রন্থ বেশি পাঠকপ্রিয়, তাঁর গল্পের খবর কিন্তু রাখতেন বিজয়া মুখোপাধ্যায় বা জহর সেনমজুমদারের মতো কোনো কোনো সন্ধানী জহুরি। এই প্রথম গল্পে যশোধরা সন্নিবিষ্ট করেছিলেন ১৯৯৭-৯৮ নাগাদ থেকে ক্রমাগত কিন্তু থেমে থেমে লিখে চলা বিরল সংখ্যক গল্পগুলি। ১৯৯৭ তেই লিখে রাখা এ বইয়ের শীর্ষ গল্পটি ছিল বিস্ফোরক। মনে রাখতে হবে তখনও নারীবাদী টেক্সট চিনে নেবার ও ভালোবেসে পড়ার অভ্যাস খুব বেশি পাঠকের ছিল না। কবি আর মেয়ে কবি, লেখক আর লেখিকার ভেতরে তফাত করার রাজনৈতিকভাবে বেঠিক কাজটিও চলত অবাধে।
আজ এগুলো কমে এসেছে। পরের প্রজন্মের নারীবাদীরা লিখছেন দ্রুত হাতে ম্যারিটাল রেপ থেকে অপ্রেম বা নারী অবমাননার গল্প। পুরানো চাপা পড়া নারীবাদী টেক্সটগুলিকেও ফিরে পড়তে চাইছেন খুব আগ্রহ নিয়ে। সেই কারণেই মূল বইয়ের গল্পগুলি রেখে সঙ্গে আরও বেশ কিছু পরবর্তী রচনা, যেসব রচনার মূল অভিমুখ নারী ও নারীবাদী জীবনবোধ, রাখা হলো এখানে। এ বইকে সত্যি করেই বলা যায় পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ আগের বইটির।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি