মিনিট কুড়ি অপেক্ষার মাঝে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Jayadip Chattopadhyay
প্রকাশক আপনপাঠ

মূল্য
₹240.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মিনিট কুড়ি অপেক্ষার মাঝে 

জয়দীপ চট্টোপাধ্যায় 

পৃথিবী জুড়েই কোথাও না কোথাও একপ্রকার বৃহত্তর আর ব্যক্তিগত ‘যুদ্ধবিরতি’-র দশা বিরাজমান। যুদ্ধের বাংকারে বসেই কেউ কবিতা লিখছে। ওয়ার ফ্রন্ট থেকে কিছু দূরে এক সুনীল হ্রদে ছোটো ছোটো ঢেউ উঠতে দেখার স্মৃতি—হঠাৎই ভোর রাতে আবির্ভূত হয়। ক্রিয়া-প্রতিক্রিয়ায় জর্জরিত জীবনটা এক বৃহত্তর গ্রাফ-পেপারে কোনো না কোনো অক্ষর বরাবর এগিয়ে চলা। অতিমারীর মাঝে বিবাহ, আর বিমানহানার মাঝে নবজাতকের পৃথিবীতে আসা—এও অনস্বীকার্য। বার বার কোল্যাটারাল ড্যামেজ, আর শরণার্থী হয়ে যায় মানুষ। আর আমরা একপ্রকার অভ্যস্তই হয়ে উঠি, চক্রাকারে আসা উৎসবরাজীতে আতসবাজী দেখতে। আমাদের অস্তিত্বের মতো, আমাদের জুবানীও সে অর্থে আকর্ষণ করে না (হয়তো)। আধুনিকতা নেই, উত্তর-আধুনিকতা নেই, পুনরাধুনিকতা নেই... শুধু স্পষ্ট এবং মৃদু আপত্তির আসা যাওয়া নিয়ে জুঝতে জুঝতে সার্ভাইভ করে যাওয়া আছে। এই ‘মেনে না নেওয়া’ আর ‘প্রশ্ন বিঁধে থাকা’ যাপনের মুহূর্ত নিয়েই কিছু কথোপকথন, কিছু গল্প।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি