নাটক সংগ্রহ ১ : উজ্জ্বল চট্টোপাধ্যায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
উজ্জ্বল চট্টোপাধ্যায়

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নাটক সংগ্রহ ১ 

উজ্জ্বল চট্টোপাধ্যায় 

প্রচ্ছদ : ইভনিং সাগা 

এই প্রথম খণ্ডে সংগৃহীত উজ্জ্বলের লেখা শুরুর প্রথম দিকের নাটক। তিনটি বড়ো নাটক। মুন্নার দিনরাত্রি, অপ্রাকৃতিক ও আকরিক। আকরিক নাটক উজ্জ্বলের একটি মাইলফলক। কাজের জগৎ এর প্রতি পিতা পুত্রের বিপরীত দর্শন এই নাটকের কেন্দ্রবিন্দু। মুন্নার দিন রাত্রি প্রজন্ম বিভেদের এক নারীবাদী পাঠ। অপ্রাকৃতিক প্রকৃতির ভারসাম্য আর মানুষের অন্তরের ভারসাম্যের সম্পর্ক ও সংকটের বয়ান।

সঙ্গে চারটি ছোটো নাটক। আইনস্টাইন ও ইন্দুবালা একটি দূরন্ত কমেডি, ফিল্মের নায়িকা বনাম বিজ্ঞানী। পুরস্কার এই সময়ের নিষ্ঠুর মিডিয়ার তৈরি শৃঙ্খলের বিরুদ্ধে কথা। বিদূষক যুদ্ধবাজ ফ্যাসিস্ট রাজার বিরুদ্ধে শিল্পীর অভিব্যক্তি। পাদটীকা এক সংস্কৃত ভাষা শিক্ষকের বেদনা ও জয়ের ইতিবৃত্ত। চারটি ছোটো নাটকের সূত্র রবি ঠাকুর, বিভূতি ভূষণ আর মুজতবা আলী।

সাতটি নাটকে নাটককারের বিচিত্রগতি বিষয় তীব্র তীক্ষ্ণ মেদুর সংলাপ ও কাহিনি উন্মোচন মঞ্চে অভিনয়কালে এনেছে মুগ্ধতা। দুই মলাটে বন্দি এই নাটকগুলি পাঠকের কাছে আদরের হবে এই বিশ্বাস।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি