নীল কাগজের ফুল
অভীক দত্ত
চাঁদ উঠলেই সৌপ্তিক মেসেজ করত, ‘চাঁদ দেখছো?' এখনও চাঁদ ওঠে। মেসেজ আর আসে না।
বিয়ের ঠিক আগে এক ট্রেন দুর্ঘটনায় জিনিয়া সব হারিয়েছে। এখন সে বেঁচে আছে সৌপ্তিকের ফাঁকা ঘর, পুরোনো অ্যালবাম আর ওদের বাড়ির একটা চাবি আঁকড়ে ধরে। চারপাশের সবাই তাকে একটাই কথা বলে : ভুলে যাও, এগিয়ে যাও।
উদ্দালক মফস্সলের স্কুলে অঙ্ক পড়ায়। বিয়ে-থার ঝামেলায় যেতে সে একেবারেই রাজি নয়। তার জগৎ বলতে বই, সাইকেল আর ছাত্র পল্টুর সঙ্গে রাতবিরেতে মাংস রান্না। মায়ের চাপে মেয়ে দেখতে গিয়ে সে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে।
নাহ, গল্পটা পুরোটা বললে তো হয়েই গেল। এই কাহিনি কখনো হাসায়, কখনো চোখে জল আনে।
‘নীল কাগজের ফুল' কি ভালোবাসার গল্প?
সেটা আপনারাই ঠিক করুন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি