নীলেশ নিরুদ্দেশ : অনুপম ব্রহ্ম

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অনুপম ব্রক্ষ্ম
প্রকাশক খোয়াবনামা

মূল্য
₹350.00
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নীলেশ নিরুদ্দেশ 

অনুপম ব্রহ্ম 

আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা উত্তরবঙ্গের এক মফমফস্বল শহর। আপাত শান্তির আড়ালে লুকিয়ে থাকা চোরাচালানী খুনোখুনি আর সংগঠিত অপরাধচত্র। নব্বইয়ের দশক থেকে শুরু করে তিন দশকের নাগরিক ক্রমবিবর্তন। সমকালীন বিশ্ব-রাজনীতি আর সন্ত্রাসবাদ। বহুকাল আগে অথবা বহুদূরে ঘটা ঘটনার 'বাটারফ্লাই এফেক্ট' সময় এবং দূরত্বকে অতিক্রম করে কীভাবে প্রভাবিত করে একটি পরিবারকে? কীভাবে নাড়িয়ে দেয় কোনো নবতিপর মননকে? সেই মনস্তাত্বিক টানাপোড়েনেরই দলিল কিছু সত্যি ঘটনা আর কিছু কল্পনার মিশেলে লেখা এই রহস্য-উপন্যাস। 

লেখক পরিচিতি : 

বড়ো হয়ে ওঠা রায়গঞ্জ শহরে, যেখানে সবাই তুলাইপাঞ্জি চালের সুগন্ধি ভাত আর বিঘোর গ্রামের বেগুনভাজা খেয়ে তন্দুরস্ত থাকে।

পেশায় ক্যান্সার চিকিৎসক - দিনে মানুষের শরীরের ভিলেনদের সঙ্গে লড়াই, আর রাতে বইয়ের পাতায় নায়ক-নায়িকাদের সঙ্গে ঘোরাঘুরি। নেটফ্রিক্স হোক বা বড়ো পর্দা- চলচ্চিত্রে মন সদাই চঞ্চল; ওদিকে প্রিয় দলের ক্রিকেট ম্যাচ হলেই টিভির সামনে বসে নিজেকে প্রায় নির্বাচক মনে করা একনিষ্ঠ সমর্থক!

ফাঁক পেলেই নতুন দেশ দেখার শখ - পাসপোর্টে সিল বাড়ানো জীবনের ছোটোখাটো একটা পার্শ্বপ্রকল্প। এতদিন ফেসবুকের দেয়ালে দেয়ালে পোস্ট মেরে বেড়ালেও, এবার সত্যিকারের লেখালেখির জগতে প্রথম পদার্পণ। দেখা যাক, লাইক-কমেন্ট ছাড়াও শব্দরা কতটা নিজের পায়ে দাঁড়াতে পারে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি