নির্বাচিত গল্প ১
সম্পাদনা : সঞ্জীব নিয়োগী
মানুষের জীবন যত জটিল হয়েছে, ততোই 'গল্প' জমে উঠেছে। শিকারী মানবজাতি চায় আবাদ শিখতে শিখতে এরিয়ে গেছে আর 'সমাজ' তার রাজনীতি শিখতে শিখতে বড় হয়েছে।
একটু একটু করে প্রকৃতির রহস্য থেকে পর্দা সরে গেছে, কিন্তু, যত দিন অতিবাহিত হয়েছে, মানব মনের রহসা ততই গভীর হয়েছে। সে এতকিছু ব্যাপারে জড়িয়েছে নিজেকে ক্রমাগত, এতভাবে জটিল করেছে বেঁচে থাকা। গড়েছে সম্পদ-নির্ভর সামাজিক কাঠামো। এই সামাজিক কাঠামো অনিবার্য ভাবে জন্ম দিয়েছে কূটনীতি, রাজনীতি, অর্থনীতি আর সমগ্রিক ভাবে সমাজনীতির নানান প্রকোষ্ঠ।
সংকলনে সন্নিবিষ্ট গল্পকারগণ সময় কে, জীবন কে বিভিন্ন ভাবে বুঝতে পারেন। সময়ের কিছু চিহ্ন তার কমন ন্যারেটিভ নিয়ে হাজির হয় প্রায় সকলের কাছেই। কিন্তু সেই উপলব্ধির পরিপাক ও উপস্থাপন প্রক্রিয়ার তারতম্যই গল্পকারদের স্বাতন্ত্র্য ।
সংলনের তেরো জন গল্পকার যেন একেকটি বাতায়ন খুলে দেন পাঠকের সামনে; যেমন ভাযার কারুকাজে, তেমনই গল্পের খোঁজে অচেনা জগতের অভিযানে সঙ্গী করে নেন পাঠক কে। বাংলা ছোটগল্পের জাদু আজ কোন অসামান্য উঁচু আকাশ ছুঁয়েছে, তার প্রমাণ এই বইয়ের প্রতিটি গল্প।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি