পুরুলিয়া বইটিতে আছে চারটি লেখা। লেখকের প্রত্যক্ষবীক্ষণে এক একটি লেখায় উঠে এসেছে মানভূমি পুরুলিয়ার মানুষ ও প্রকৃতির লোকায়ত জীবন দশা। মানভূমি পুরুলিয়ার শাশ্বত স্মৃতি ও লোকায়ত ভাবনা অবিদ্যা মানভূমের আনালোকিত ভাষা আন্দোলনের ইতিহাস। বাংলা ভাষার প্রতি মানভূমের মানুষের নিবিড় অনুভূতি। তাঁদের জীবনযাপন জুড়ে লোকায়ত ভাবনার পরতে পরতে মিশে থাকা অনন্ত জীবনের স্পর্শের কথা। লোকায়ত সংস্কৃতির উৎসব ও পার্বণ। ঝুমারগান, টুসুগান। পাষণময় এই ভূখণ্ডে এই টুসুগানগুলিই ছিল সত্যাগ্ৰহীদের অফুরন্ত প্রেরণার উৎস। প্রান্তিক মানুষের জীবনযাপনে বৈচিত্র্যময় যে বীজ প্রোথিত থাকে তার সফল অঙ্কুরণে এক একটি লেখায় ফটে
উঠেছে পত্রপুষ্পের শ্যামলিয়া।