ননসেন্সিকা
সৌম্যসুন্দর মুখোপাধ্যায়
প্রচ্ছদ রূপায়ণ : শুভম ভট্টচার্য্য
“নাই বা তাহার অর্থ হোক”
এই লেখাগুলির মধ্যে ‘ননসেন্স’ বেশি, ‘সেন্স’ কম, এবং লজ্জাশরম একেবারেই নেই। এখানে ভূতেরা থাকে ঘরের পোষ্য হয়ে, আগ্নেয়গিরির অভিমান ভাঙানো হয়, ডাইনোসরের দল পার্টি-অফিসে মিটিং করে। এখানে ড্রাকুলা দাঁতের ব্যথায় জেরবার হয়ে ডেন্টিস্টের কাছে যান, রসগোল্লারা পান্তুয়াদের সঙ্গে মহাযুদ্ধে নামে, ভন্ড জ্যোতিষী আসেন মুরগি ধরতে, আর খেলার মাঠে ক্রিকেট আর প্রেম মিলেমিশে শুভদৃষ্টি হয়ে যায়। এইসব সৃষ্টিছাড়া লেখার কোনো মানে নেই, আছে বলতে শুধু দেদার মজা আর ফিকফিক হাসি…
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি