নোটস্ ফ্রম আন্ডারগ্রাউন্ড
ফিওদর দস্তইয়েস্কি
অনুযাদ ও সম্পাদনা : দেবাশিস হালদার
১৮২১ এ মস্কোয় জন্ম। সামরিকবিদ্যায় স্নাতক। ১৮৪০এ মাত্র উনিশ বছর বয়সে "পুওর ফোক" লিখে সাড়া ফেলে দিয়েছিলেন সেন্ট পিটার্সবার্গের সাহিত্যচক্রে। কিন্তু জীবনটা যে নাটকের অভিঘাতে ছিন্নভিন্ন। ১৮৪৯-এ একটি পাঠচক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ও মৃত্যুদণ্ড। অন্তিম মুহূর্তে মৃত্যুদন্ড রদ ও সাইবেরিয়ায় নির্বাসন। দুই পর্বে দশ বছর সাজা খেটে ফিরে এলেন। ১৮৬৪। লিখলেন আত্মবিশ্লেষণে অন্তর্ভেদী এই উপন্যাসিকা, যা অস্তিত্ববাদী সাহিত্যের প্রথম দিককার কাজগুলির মধ্যে অন্যতম হিসেবে আজও স্বীকৃত। এই বিরল দলছুট আগমনধ্বনির পর বিশ্বসাহিত্য পেতে চলেছে ক্রাইম এ্যান্ড পানিশমেন্ট (১৮৬৬), ডেমন (১৮৭২) এবং ব্রাদার্স কারামাজভ (১৮৮০) এর মতো তেরোটি উপন্যাস, তিনটি উপন্যাসিকা, সতেরোটি ছোটগল্প ও অসংখ্য অন্যান্য কাজ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি