নুনেতে ভাতেতে ২

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নুনেতে ভাতেতে ২ 

-হারিয়ে যাওয়া খাবারের গল্প-

সম্পাদনা : রামকৃষ্ণ ভট্টচার্য সান্যাল অনার্য তাপস 

মানুষ যেমন খুঁজে ফেরে তার শৈশব, তার কৈশোর, ফেলে আসা রঙিন জামা, ভিটেমাটি, পরিজন; তেমনি মানুষ খুঁজে ফেরে তার খাবারের স্বাদ। মগজের গোপন কুঠুরিতে অনুরণন তোলা সেই স্বাদ আমৃত্যু তাড়া করে ফেরে মানুষকে। নিরন্তর ছুটে চলা মানুষ হয়তো নিজের অজান্তেই হারিয়ে ফেলে তার খাবার, তার স্বাদ। খাবার কি সত্যি হারিয়ে যায়? হয় তো হ্যাঁ, হয়তো না। তবে এটা সত্যি যে, মানুষ 'হারিয়ে' গেলে সংস্কৃতির মৃত্যু হয়। সংস্কৃতির মৃত্যু হলে তার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খাবারও হারিয়ে যায়। মানুষ কেন হারিয়ে যায়? সে প্রশ্ন ভীষণ কঠিন। ভীষণ জটিল। ভীষণ ভয়ঙ্কর। আমরা 'অযথা' মানুষ হারিয়ে যাবার বিপক্ষে। স্বাদ লেগে থাক জিহ্বায়, বেঁচে থাক মগজে এবং হৃদয়ে। আসমুদ্রহিমাচল বিচিত্র মানুষের বন্ধন অটুট থাক, খাবার থাক পাতে পাতে, সুঘ্রাণ ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। আমাদের আয়োজন হোক জীবন্ত, কোলাহলময় পৃথিবীর জন্য।

খাদ্য‌সংস্কৃতির‌ এই‌ অভিনব‌ দুনিয়া ধরা‌ থাকল‌ 'নুনেতে‌ ভাতেতে' শিরোনামে তিনটি খণ্ডে।

প্রকাশক
দি ক্যাফে টেবিল
দি ক্যাফে টেবিল
অনুসরণকারী: 916

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি