ওষধি নিম

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রথীন্দ্রনাথ বড়াল ড.

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ওষধি নিম 

ড. রথীন্দ্রনাথ বড়াল 

ভারতীয় সভ্যতা বিকাশের সমান্তরালে নিমচর্চার শুরু। হরপ্পা-মহেঞ্জোদারোর সময়তেও চিকিৎসাশাস্ত্রে নিমের ব্যবহারের চিহ্ন পাওয়া যায়। নিম-চিকিৎসা, কৃষিক্ষেত্র, শিল্প, পরিবেশ শোধন প্রভৃতি নানা কাজে ব্যবহৃত হয়ে এসেছে। এর ব্যাপ্তিকে স্বীকৃতি দিয়ে— আমেরিকার ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স’ নিমকে একবিংশ শতাব্দীর বৈশ্বিক সমস্যার সমাধান হিসেবে অভিহিত করেছে। এই বইতে ব্যবহারিক ঐতিহ্যের আলোকে নিমের এক নতুন উপাদান আবিষ্কারের কথা বলা হয়েছে, যার নাম NLGP— যা 

আক্রান্তের শরীরের দুর্বল প্রতিরক্ষা বাহিনীকে উজ্জীবিত করে ক্যানসার চিকিৎসায় কার্যকরী হতে পারে। এই নিম উপাদানকে নিয়ে দীর্ঘ বাইশ বছরের গবেষণার কাহিনি লিপিবদ্ধ করা হয়েছে, সাধারণ মানুষের অতি সহজে বোঝার প্রয়াসে। বৈজ্ঞানিক প্রক্রিয়ার আলোচনা ও ব্যাখ্যা এই বইতে আছে, যা প্রায় তিরিশ জন তরুণ তরুণীর নিম গবেষণায় অংশগ্রহণের ফসল। গবেষণার অজানা গল্প আলোচনার পাশাপাশি গবেষণার প্রেক্ষাপট, আধার, প্রয়োজনীয় উপকরণ, প্রকাশনা, পেটেন্ট প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। এই বইয়ের মাধ্যমে পাঠকমণ্ডলী জ্ঞানচর্চার এক পৃথকধারা সম্পর্কে অবহিত হবেন, যা পুরোটাই নিম নিয়ে।

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এই গবেষণার অজানা কাহিনি বাঙালি পাঠককে নিঃসন্দেহে ‘নিম’ সম্পর্কে সমৃদ্ধ করবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি