পাহাড়ি রেলের দেশ দার্জিলিং + দার্জিলিং অ্যান্ড ইট্স্ মাউন্টেইন রেলওয়ে (ফ্যাক্সিমিলি সংস্করণ)
অনুবাদ : শ্রেয়সী সেন
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
ফ্যাক্সিমিলি সংস্করণের পৃষ্ঠা : ১১৬
‘পাহাড়ি রেলের দেশ দার্জিলিং’ সেই হারিয়ে-যাওয়া সময়ের দরজা খুলে দেয়। শিলিগুড়ির সমতল থেকে সুকনা পেরিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে চলা ছোট্ট রেলগাড়ির জানলা দিয়ে পাঠক পৌঁছে যাবেন এক শতাব্দী আগের দার্জিলিঙে। দেখবেন কীভাবে দুর্ধর্ষ ঢাল, ভূমিধস, পাহাড়ি ঝোরা আর দুর্গম ভূপ্রকৃতিকে জয় করে তৈরি হয়েছিল দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে; কীভাবে গড়ে উঠেছিল আজকের দার্জিলিং; আর সেই রেলপথের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিল পাহাড়ের অর্থনীতি, পর্যটন, চা এবং মানুষের জীবন। এ শুধু রেলপথের ইতিহাস নয়। এ একটি পাহাড়ের আত্মকথা। এ একটি শহরের জন্মকাহিনি। এবং একই সঙ্গে হারিয়ে যাওয়া এক দার্জিলিংকে ফিরে দেখার রোমাঞ্চকর যাত্রা। যাঁরা দার্জিলিং ভালোবাসেন, ইতিহাসের অলিগলি ঘুরে দেখতে চান, কিংবা টয়ট্রেনের বাঁশির শব্দের পেছনের গল্প জানতে চান— এই বই তাঁদের জন্য। পাহাড়ের পথে ট্রেন ছুটবে, আর তার সঙ্গে খুলে যাবে ইতিহাসের এক বিস্ময়কর জানলা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি