পঞ্চমুখ
ড. পার্থ চট্টোপাধ্যায়
পাঁচটি সাড়া জাগনো উপন্যাস :
বুড়িগঙ্গা থেকে গঙ্গা
স্বর্গ খেলনা
নীরোর বেহালা
পাপের বেতন মৃত্যু
সম্পর্ক
---------------------
পার্থ চট্টোপাধ্যায় তার যৌবনে কতগুলি বৈশিষ্ট পূর্ণ উপন্যাস লিখেছিলেন।
বৈশিষ্টার একটা দিক হল বিষয় বৈচিত্র।
প্রেমের হালকা উপন্যাস নয় একটার পর একটা লিখে কোন মোহ বিস্তারের চেষ্টা করেননি প্রেমকে তিনি বস্তু সর্বস্বতার একটি মডেল হিসাবে হালকা করে দেখিয়েছেন।
যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো কলকাতার বাড়িগুলি ভেঙে নতুন বাড়ি উঠছে তার নেপথ্যে জড়িয়ে আছে তাঁদের বংশধরদের অসহায়তা, পারিবারিক মূল্যবোধের অভাব, ক্রান্তিকালের মানুষদের মূল্যবোধের দ্বন্দ্ব বিশ্বস্ততার সঙ্গে তিনি তুলে ধরেছেন সম্পর্ক উপন্যাসে। নীরর বেহালা নকশাল আন্দোলানের এক মানবিক দিক টুকু ধরেছেন লেখক। একটু স্বতন্ত্র চিন্তায় উদ্ভাসিত। পাপের বেতন মৃত্যু একটি গোয়েন্দা উপন্যাস কিন্তু ভিন্ন ধর্মী। বুড়িগঙ্গা থেকে গঙ্গার রচনা কাল ১৯৬৪, কিন্তু তখন থেকে পাকিস্তান -এর আধিপত্যবাদীদের উপদ্রব শুরু হচ্ছে। আয়ুব বন্ধুর পোশাজ খুলে প্রভুর পোশাক পরে ধীরে ধীরে কাশ্মীর দখলে এগিয়ে আসছেন। কোলকাতা দুতাবাসের ভেতর আর এক মানবিক নাটক যার মূল কথা বিভাজন প্রেমের ক্ষেত্রেও ছেড়ে কথা বলেনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি